চুয়াডাঙ্গায় জামায়াতের প্রার্থী এগিয়ে থাকার খবরে বিজয় উল্লাস চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। এসময় আরও অন্তত তিনজন অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহ¯পতিবার সন্ধ্যা থেকেই নির্বাচনের বিভিন্ন ফলাফল পাওয়া যায়। ফলাফলে চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এগিয়ে রয়েছেন- এমন খবরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগর কলোনিপাড়া এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাস্তার ওপর আনন্দ উল্লাস শুরু হয়। আনন্দ উল্লাস চলাকালে নুরনগর কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মোঃ ফজলুল হক (৫০) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তার অবস্থা দেখে আশপাশে থাকা আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।