কেশবপুর (যশোর) সংবাদদাতা
যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর মা রহিমা বেগম (৯০) রোববার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ ও ই্ন্না ইলাাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ৬ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধায় জানাযা নামাজ পূবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক গোলাম কুদ্দুছ, ফরিদপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসার আব্দুদ তয়েব, যশোর জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, এ্যাড ওজিয়ার রহমান ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলা সভাপতি মিনারুল ইসলাম।
এমপি মোক্তার আলীর মায়ে মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর-১ আসনের সাংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ড: মসলেহ উদ্দিন, যশোর-৫ আসনের সংসদ সদস্য এ্যাড গাজী এনামুল হক, সাবেক কেশবপুর উপজেলা জামায়াতে আমীর জেলা জামায়াতে কর্মপরিসদ সদস্য মাওলানা আবদুস সামাদ, সাবেক চেয়ারম্যান মনজুরুল ইসলাম সাবেক চেয়ারম্যান হাফেজ রাহাজ উদ্দীন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।