খুলনা ব্যুরো : পবিত্র রমযান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে রমযান ফুডপ্যাক উপহার প্রদান করেছে খুলনা মহানগর ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ রমযান ফুডপ্যাক উপহার প্রদান করা হয়।

মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।