কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়ীর বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপুনিয়া এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯২ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান হওয়া পণ্য দেশের অর্থনীতির জন্য হুমকি সৃষ্টি করছে। এসব অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।