মুহাঃ ছদরুজ্জামান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রাম-২ আসনের এগার দলীয় ঐক্য জোটের প্রার্থী নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ ফেব্রুয়ারী উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. আতিকুর মোজাহিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন জনগণের প্রত্যাশা পুরনে মাদক, চাঁদাবাজ, দুর্নীতিবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি বলেন এদেরকে সামাজিকভাবে বয়কট করে ফুলবাড়ী উপজেলাকে একটি মডেল হিসাবে গড়ে তোলা সম্ভব। মাদক প্রসঙ্গে তিনি বলেন ফুলবাড়ীকে মাদকের ট্রানজিট হিসাবে ব্যাবহার করা হয়।মাদকের বিরুদ্ধে প্রশাসন ও জনগনকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা হবে। দুর্নীতি ও সন্ত্রাসের বিষয়ে তিনি কঠোর অবস্থানের ঘোষনা দিয়ে বলেন কোন ভাবে কারো হস্তক্ষেপে এ সুযোগ দেওয়া হবে না। এসময় সকল দপ্তরের সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আঃ মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা আঃ রহমান, এনসিপির উপজেলা আহ্বায়ক লাভলুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।