শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান, আর সিয়াম সাধনার এ মাসের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ইফতারি। রোজার প্রথম দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের অভিজাত রেস্তোরা থেকে পাড়া-মহল্লার দোকান পর্যন্ত সর্বত্র বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার। এছাড়া সাধারণ দোকানের পাশাপাশি রয়েছে অস্থায়ী ইফতারের দোকান। সরেজমিনে দেখা গেছে, প্রথম রোজা থেকে ইফতার বাজার বেশ জমে উঠেছে। নানা স্বাদের ইফতারসামগ্রীতে দোকানগুলো সাজানো হয়েছে। ক্রেতারাও বিভিন্ন দোকান ঘুরে নিজেদের পছন্দমতো ইফতারি কিনছেন। ততবে বড় দোকানে দাম বেশি নেয়ায় ফুটপাতসহ ছোট ছোট দোকানে কিছুটা কম থাকায় জিলাপি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ কিনে নিতে দেখা গেছে অনেককেই। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় ইফতার সাজানোর কাজ। দুপুর থেকে শুরু হয় বেচাকেনা, তবে ইফতারির সময় যতই গড়াতে থাকে ততই বাড়তে থাকে ক্রেতাদের ভীড়। থরে থরে সাজানো রকমারি ইফতার বিক্রি বাড়তে থাকে। নানা বয়সী ক্রেতারা প্যাকেটে করে নিয়ে যেতে দেখা যায় ইফতার সামগ্রী। যেমন- ইফতার বিক্রির তালিকায় চিকেন ফ্রাই, তান্দুরি চিকেন, মিক্সড ভেজিটেবল, ফ্রাইড রাইস, চিকেন মাসালা, চিকেন বিরিয়ানি, কাঠি কাবাব, তেহরী বিক্রি হচ্ছে। এছাড়া ফাস্টফুডের মধ্যে জালী কাবাব, সামী কাবাব, খাসির মাংসের চপ, স্পাইসি চিকেন স্টিক, জিলাপী, বেগুনী, পিয়াজু, মিহি দানা, হালিম, ছানা পোলাও, হালুয়া, ফিরনী, শাহী রেশমি জিলাপী ইত্যাদি। জেলা শহরের হুজরাপুর ও নিউমার্কেট এলাকার আলাউদ্দিন হোটেল এন্ড সুইটস ১ ও ২ ক্লাব সুপার মার্কেট এলাকার চাপাই ফুড ক্লাব, সুলতান হোটেল, কাজি ফার্মস কিচেন, তামান্না হোটেল এন্ড ফাস্ট ফুড, সাগর হোটেল এন্ড রেস্টুরেন্ট, আলাউদ্দিন চাইনিজ, নবাব মিষ্টান্ন ভান্ডারের ৩টি দোকানসহ বিভিন্ন ফাস্টফুডের দোকানে দুপুর থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত জিলাপিসহ বাহারি বিভিন্ন রকমের ইফতারির পসরা সাজানো থাকে। খাবারের দোকানের পাশাপাশি ফলের দোকানগুলোতে ভীড় লক্ষ্য করা গেছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় মোড়ে ঘোল আর মাঠা বিক্রি করতে দেখা গেছে। সেই সাথে ইফতারের অন্যতম আকর্ষণ খেজুর বিক্রিও বেড়েছে বহুগুণে।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে বাহারি ইফতার সামগ্রী॥ ক্রেতাদের ভীড়
শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান, আর সিয়াম সাধনার এ মাসের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ইফতারি। রোজার প্রথম দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের অভিজাত রেস্তোরা থেকে পাড়া-মহল্লার দোকান পর্যন্ত সর্বত্র বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার। এছাড়া সাধারণ দোকানের পাশাপাশি রয়েছে অস্থায়ী ইফতারের দোকান।
Printed Edition