কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনের ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান,স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপত্বিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরাা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক আহম্মেদ, মহেশপুর থানার ওসি মেদেহী হাসান, সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান, আজমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ইউএইচএফপিও ডাঃ হেলেনা আক্তার নিপা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইজিবাইক থেকে আর কোন চাঁদা উত্তোলন হবে না। জলমহল ঘিরে চাঁদাবাজি, ভূমি রেজিস্ট্রি অফিসের অনিয়ম সহ মাদক, দুর্নীতি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার মাধ্যমে সকল সমস্যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝিনাইদহ-৩ আসনকে নিরাপদ, মানবিক ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ। সভাপতির বক্তব্যে খাদিজা আক্তার বলেন, সকলরে সহযোগিতায় মহেশপুরের উন্নয়ন অব্যাহত রাখতে চাই।