নারী কর্মীদের উপর হামলা ও হেনস্তার প্রতিবাদে নোয়াখালীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

নোয়াখালী সংবাদদাতা, ৮ ফেব্রুয়ারি,

নির্বাচনকালীন সময়ে নারী ভোটার ও জামায়াতের নারী নেতা-কর্মীদের হয়রানি ও হেনস্তার প্রতিবাদ এবং নারী হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রশাসন বরাবর করেছে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর মহিলা বিভাগ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

অন্য দাবিগুলো হলো:, ভোট কেন্দ্র ও এর আশেপাশে নারী ভোটারদের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, ভ্রাম্যমান আদালত কার্যক্রম জোরদার করা। মিছিলের আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি'র সশস্ত্র ক্যাডাররা নানাভাবে মহিলা জামায়াতের কর্মী ও নেত্রীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেত্রী ও কর্মী বোনদেরকে হেনস্থা করছে। প্রকাশ্যে মা-বোনদেরকে লাথি মারছে, মাথায় আঘাত করছে,বস্ত্র খুলে নেওয়া হুমকি দিচ্ছে,১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছে।

বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে যদি এই সকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতে না আনা হয় তাহলে ভোটের দিন নারী ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন না। প্রশাসন যাতে ভোটের আগেই নারীদের ভোটকেন্দ্রে যাওয়ার মত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

এসময় নোয়াখালী জেলা জামায়াতের মহিলা শাখার জেলা সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্ম পরিষদ সদস্য রেহানা বিনতে আলী,নোয়াখালী শহর শাখা সভাপতি কামরুন্নাহার ফাতেমা, শহর কর্ম পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া সুলতানা রাজিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।