সরঞ্জাই ইউনিয়নের আমীর মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ, অধ্যাপক জামিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা আমীর মোহাম্মদ আলমগীর হোসেন এবং উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশ আজ চরম নৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। দুর্নীতি, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, একটি আদর্শ, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ইনসাফ, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার রাজনীতি করে। তাই আসন্ন নির্বাচনে সরঞ্জাই এলাকার সর্বস্তরের ভোটারদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আপনার মূল্যবান ভোটটি ন্যায়ের পক্ষে দিন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখুন।