চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ১ নম্বর ওয়ার্ড নানুপুরে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়িবাসী পরিবর্তন ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী ১২ তারিখে তারা সকলে মিলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।
তিনি আরও বলেন, ফটিকছড়িবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, কিন্তু জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
বক্তব্যে উন্নয়ন, সুশাসন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক অগ্রগতির কথা তুলে ধরা হয়। গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটের দিনে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ফটিকছড়ির মানুষ শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে এবং ১২ তারিখে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে।
গণসংযোগ ও প্রচারণা শেষে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।