রাজার হাট (কুড়িগ্রাম) সংবাদদাতা: ২২ জানুয়ারি বিকালে রাজারহাটে ১০ দলীয় ঐক্য জোট মনোনীত এমপি পদপ্রার্থী ড. আতিক মুজাহিদের সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা শাখার উদ্যোগে জামায়াতের উপজেলা আমীর মাওলানা কফিলউদ্দিনের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালি ব্যাংক চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, ১০দলীয় ঐক্য জোটের প্রার্থী ড. আতিক মুজাহিদ, আলোচনা শেষে সমাপনী বক্তব্য রাখেন জামায়াতের আমীর মাওলানা কফিলউদ্দিন। সভাটি পরিচালনা করেন জামায়াতের উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী।