ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে জমি দখলের চেষ্টার কে কেন্দ্র করে আওয়ামিলীগ নেতার হুমকিতে সংখ্যালঘু পরিবার এখন দিশেহারা পড়েছে। জানাগেছে, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের জৈনক নদের চাঁদ ওরফে বাইদা রিশি ও গোলক চন্দ্র মনিদাসের এস এ ও আর এস পরচা মোতাবেক পৈত্রিক সম্পত্তি দীর্ঘ দিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছে। এদিকে এলাকার প্রভাবশালী ধামরাই উপজেলা কৃষকলীগের সভাপতি আহাম্মদ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘু নদের চাঁদ ও গোলক চন্দ্র মনিদাসকে বিভিন্ন ভাবে হয়রানি , হুমকি ও জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আওয়ামিলীগ নেতার হয়রানি ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু ২ টি পরিবারের সদস্যরা। এ প্রতিবেদক সরেজমিনে গেলে দিলীপ চন্দ্র মনিদাস ওরফে সেতু জানান , আওয়ামিলীগ নেতা আহাম্মদ হোসেন আমাদের পৈত্রিক সম্পত্তি তিনি প্রভাব খাটিয়ে জোর পূর্বক জবর দখলের চেষ্টা চালাচ্ছে।
গ্রাম-গঞ্জ-শহর
আওয়ামি লীগ নেতার হুমকিতে সংখ্যালঘু পরিবার এখন দিশেহারা
ঢাকার ধামরাইয়ে জমি দখলের চেষ্টার কে কেন্দ্র করে আওয়ামিলীগ নেতার হুমকিতে সংখ্যালঘু পরিবার এখন দিশেহারা পড়েছে। জানাগেছে, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের জৈনক নদের চাঁদ ওরফে বাইদা রিশি