আজ রোববার জামালপুর ও শেরপুরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, কক্সবাজার ও সীতাকুণ্ডে।
শেরপুর জেলা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শেরপুর জেলা সফরে আসছেন। সফরসূচির অংশ হিসেবে তিনি আজ রোববার সকাল সাড়ে ৯টায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার জামায়াতের সেক্রেটারি, মাওলানা শহীদ রেজাউল ইসলামের কবর জিয়ারত করবেন এবং শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর সকাল ১১টা ৩০ মিনিটে শেরপুর জেলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত মনোনীত তিনজন এমপি প্রার্থী এবং ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। উক্ত নির্বাচনী পথসভাটি শেরপুর শহরের মুক্তিযোদ্ধা দাড়োগালী পার্কে অনুষ্ঠিত হবে।
আমীরে জামায়াতের এই আগমনকে কেন্দ্র করে শেরপুর জেলা জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান জানান, আমীরে জামায়াতের সফর সফল করতে সাংগঠনিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জামালপুর সংবাদদাতা : আজ রোববার সকাল ১০টার দিকে জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে এক নির্বাচনী জনসভা জামালপুর জেলার ঐতিহ্যবাহী সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
উক্ত জনসভায় তিনি সমসাময়িক জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী জনসভা গণজাগরণে পরিণত হবে ইনশাআল্লাহ।
নির্বাচনী জনসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। সর্বস্তরের জনগণকে জনসভায় উপস্থিত থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এই আয়োজন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জামালপুর সংবাদদাতা : আজ রোববার সকাল ১০টায় আমীরের জামায়াত ডাঃ শফিকুর রহমানের জামালপুরে আগমন উপলক্ষে শহর জামায়াতের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টায় এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পিটি আই মোর থেকে বের হয়ে শহরের বকুল তলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, শহর আমীর আল ইমরান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চট্টগ্রাম ব্যুরো : আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর দেওয়ান বাজারে চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ন্যায় ও ইনসাফের সমাজ গঠনের কোনো বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর, আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, চট্টগ্রাম মহানগরী সভাপতি খেলাফত মজলিস অধ্যাপক মাওলানা খুরশিদ আলম, চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মহানগরী সভাপতি আবু মোজাফ্ফর মো: আনাস বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি) সভাপতি ছৈয়দ গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পাটির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এডভোকেট জোবায়ের মাহমুদ, বাংলাদেশ লেবার পার্টি, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আফসার উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি রিদুয়ান ওয়াহেদ চট্টগ্রাম উত্তরের সেক্রেটারি আব্দুল জব্বার, এনসিপির মহানগরীর যুগ্ম সমন্বয়ক মীর শোয়াইব ও নিজাম উদ্দিন, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী মাওলানা মমতাজুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দরা জনসভা সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা।
কক্সবাজার সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামীকাল সোমবার কক্সবাজার আসছেন।
কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে (গোলচত্বর) জেলা জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকালে স্বাগত জানিয়ে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম ও শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল।
চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর আমীর মো. আরিফুল কবিরের নেতৃত্বে স্বাগত মিছিল বের হয়। এতে চকরিয়া পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলামসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি চিরিংগা শহর প্রদক্ষিণ করে থানার রাস্তার মাথা এলাকায় সমাবেশের মাধ্যমে সমাপ্ত। অনুষ্ঠিত সমাবেশে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সফর তথা নির্বাচনী জনসভাকে সর্বাত্মক সফল করে তোলার আহবান জানান বক্তারা।
সীতাকু- (চট্টগ্রাম) সংবাদদাতা : আগামীকাল সোমবার সীতাকু- স্কুল মাঠে জামায়াতের বিশাল সমাবেশে প্রায় দেড় লক্ষ লোকের সমাগম করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল সকালে সীতাকু- প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক শিবির নেতা আব্দুল জব্বার এসব কথা বলেন।
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ৪ আসনের নির্বাচন পরিচালক জামায়াত নেতা ফজলুল করিম,জামায়াত নেতা জসিম উদ্দীন আল আজাদ, নায়েবে আমীর রাশেদুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি এড আশরাফুর রহমান, মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন,জামায়াত নেতা মিসবাহুল আলম রাসেল, পৌর আমীর হাফেজ আলী আকবর,তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।
বক্তারা আরও বলেন জাতি আগামীতে ব্যাংক লুটেরাদের ভোট দিবে না। দেশে আর কোন এস আলম প্রতিষ্ঠা করবে না জনগন। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফ্যাসীবাদ মুক্ত সীতাকু- প্রেসক্লাবের আহ্বায়ক আমার দেশ প্রতিনিধি জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সংগ্রাম প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সোলেয়মান মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : আগামীকাল সোমবার সকাল ৯টায় বড় মহেশখালী নতুন বাজার প্রাইমারী স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান ভাষণ প্রদান করবেন,এ উপলক্ষে কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও সতর্ক দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
আমীরে জামায়াতের আগমনকে ঘিরে নতুন বাজার প্রাইমারী স্কুল মাঠে মঞ্চ প্রস্তুত করার কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রশাসনের সতর্ক দৃষ্টি চোখে পড়ার মত, গতকাল শনিবার বড় মহেশখালী, নতুন বাজার, ছোট মহেশখালী, আদিনাথ ঘাটসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার বাহিনীর সহযোগিতায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে নিয়মিত টহল কার্যক্রম, সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাক ইত্যাদি গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আবু জাফর মজুমদার। এসময় দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৫(পাঁচ)টি মামলায় অভিযুক্ত ৫ (পাঁচ) সিএনজি ড্রাইভারকে সর্বমোট ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমীরে জামায়াতের আগামীকাল কালের নির্বাচনী সফরে সঙ্গী হচ্ছেন ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুইঁয়া মঞ্জু, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।