খুলনা ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সবক্ষেত্রে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন,মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। থানার প্রতিটি পাড়া মহল্লায় ইসলামের সুমহান বানী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েম জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আপনারা আজকে নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের হামলা, লুটপাট, দখল ও চাঁদাবাজিসহ যেই নৈরাজ্য তৈরি হয়েছে তা বন্ধ করতে হবে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে এর বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর হাইজিন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।