রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর চৌরাস্তাস্থ জাহান্দার আলী জাহানের বাসায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় । মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমানের নেতৃত্বে এই সাক্ষাৎকার অনুষ্টানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সাবেক আমীর মাওলানা আব্দুস ছোবহান খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক শরীফুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, মাদারীপুর জেলার সহকারী সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক ডা. খলিলুর রহমান, মাদারীপুর পৌরসভার আমীর ডা. আলমগীর হোসেন, সদর আমীর মাওলানা হুমায়ুন কবির, রাজৈর উপজেলার আমীর অধ্যাপক আলী আহম্মাদ আকন, পৌরসভার সেক্রেটারি মাওলানা ফাইজুর রহমান মামুন, ডিএম আব্দুর রহিম, মাওলানা মনিরুজ্জামান হামিদী, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সেক্রেটারি কাজী জাহিদুর রহমান লেবুসহ বিএনপির নেতৃবৃন্দ। নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন জামায়াত নেতৃবৃন্দ এবং কুশল বিনিময় করেন ।