বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সদর উপজেলার প্রবীণ সদস্য (রুকন) আবু সাঈদ মো. নিছার উদ্দীন ফুসফুস ক্যান্সার ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গত ২৩ জানুয়ারি দুপুর ১:০০টায় ৮৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৪ জানুয়ারি সকাল ১০:৩০টায় ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আবু সাঈদ মো. নিছার উদ্দীন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, আবু সাঈদ মো. নিছার উদ্দীন এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।