তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালায় ইসলামী ছাত্রশিবিরের কুরাান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ ২০২৬ সোমবার তালা সরকারী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তালা সরকারী কলেজে মাঠে মেধাবী শিক্ষার্থীদের সম্মানে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালা সরকারী কলেজের শিবির সভাপতি মুরাদ হোসেনের সঞ্চালনায় ও আল জামালুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক রাজশাহী বিশ^বিদ্যালয়ের শাখা সভাপতি ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, থানা সেক্রেটারি শহিদুজ্জামান, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, জেলা অফিস সম্পাদক জিএম নাহিদ হাসান, অনুষ্ঠানের ১০০ জন মেধাবী শিক্ষার্থীদের পবিত্র আল কুরআন উপহার দেয়া হয়। ইফতার এর পূর্বে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম আলহাজ্জ মাওলানা তাওহীদুর রহমান।
গ্রাম-গঞ্জ-শহর
তালায় ছাত্রশিবিরের কুরআন বিতরণ ও ইফতার মাহফিল
সাতক্ষীরার তালায় ইসলামী ছাত্রশিবিরের কুরাান বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ ২০২৬ সোমবার তালা সরকারী কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে
Printed Edition