কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, দশদলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে কুড়িগ্রাম-২ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ’র সমর্থনে নির্বাচনী গণ-মিছিল বিকালে কুড়িগ্রাম জুলাই স্মৃতি স্তম্ভ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বর হয়ে পুরাতন শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঘুরে জনগণকে স্বাগত ও শুভেচ্ছা জানান ডক্টর আতিক মুজাহিদ। এ সময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজ এবং সদর উপজেলা আমীর মোঃ শামসুল হুদা মিঠু, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল হাইসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ। অনুরূপ গণ-মিছিল কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার’র সমর্থনে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের অংশ গ্রহণে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন’র নেতৃত্বে ভুরুঙ্গামারী উপজেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জামায়াত মনোনীত যোগ্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র নেতৃত্বে ওই আসনের স্মরণকালের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর অংশ গ্রহণে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শেষ বিকেলে গণ-মিছিল করেছে এবং ছোট একটি দাঁড়িপাল্লা হাতে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার সালেহী। কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলার রৌমারীতে দশ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে শেষ বিকেলে ওই আসনের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের পছন্দের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তফাকের নেতৃত্বে গণ-মিছিল করা হয়েছে বলে জানা গেছে।