পঞ্চগড়ের বোদা পৌর জামায়াতের ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট মেয়াদের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে ফিরোজ আল হাবীবকে মনোনীত করা হয়েছে।
গতকাল স্থানীয় এক সিদ্ধান্তে এ মনোনয়ন দেওয়া হয়। ফিরোজ আল হাবীব পৌর যুব জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। ফিরোজ আল হাবীব বোদা পৌর এলাকার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় দলটি৷ পরে নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি মনোনীত করা হয়৷