নরসিংদী জেলা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে।
সোমবার নরসিংদী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহুদ্দীন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আমজাদ হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, সংগঠনের প্রচার সেক্রোরী এড. আমির হোসেন, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রমুখ।
মাহফিলে খায়রুল কবির খোকন বলেন, রোজা আমাদেরকে সহনশীলতার শিক্ষা দেয়, আমরা গণমানুষের জন্য রাজনীতি করে। গণমানুষ ভাল থাকলেই দেশ ভাল থাকবে। সবার আগে বাংলাদেশ, আর এই দেশ গঠনে আমরা মিলে-মিশে এক সাথে কাজ করব এবং একটি সুন্দর বাংলাদেশ গড়বো। আসুন একে অপরকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করি এবং সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্তি সমাজ গড়ি।