দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন মোট ৮ হাজার ৬৩২ জন ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিবন্ধিত এসব ভোটারদের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা। দাউদকান্দি ও মেঘনা উপজেলার সমন্বয়ে গঠিত এই আসনে নির্বাচনি আমেজ বজায় রাখতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে দুটি ব্যালট পেপার পাঠানো হয়েছে- একটি জাতীয় নির্বাচনের প্রতীক সম্বলিত ব্যালট এবং অন্যটি গণভোটের জন্য নির্ধারিত গোলাপি রঙের ব্যালট। ভোটাররা নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে তা ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠিয়ে দেবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এজেন্টদের উপস্থিতিতে এই পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে।
গ্রাম-গঞ্জ-শহর
কুমিল্লা-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৮৬৩২ ভোটার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন