পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর শিবরামপুরের বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর শয্যা পাশে আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি।
তিনি গত শনিবার পাবনা-৫ আসনে নির্বাচন পূর্বকালীন সময়ে বিএনপি নেতাকর্মী কর্তৃক ব্যাপক মারধরের কারণে আহত অবস্থায় উন্নত চিকিৎসা গ্রহণ করছে ঢাকা পঙ্গু হাসপাতালে। এ সময় আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান তার শারীরিক চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। এ সময়ে পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনার - ৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন নাসিম, পাবনা পৌর জায়ায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ, আটঘড়িয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমিরুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতালের চিকিৎসারত ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পাবনা জেলার হেমায়েতপুর ৯ নং ওয়ার্ডের চর শিবরামপুর এলাকায় বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে ভর্তি করা হয়।