পাবনা সংবাদদাতা
যুবকদের ভাতা কিংবা অনুদানের ওপর নির্ভরশীল না করে টেকসই কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন পাবনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন গতকাল বুধবার বিকেলে পাবনার ভুলবাড়িয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ভুল বাড়িয়া ইউনিয়নের উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে ভাতার মোহে আটকে না রেখে দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। তাহলেই একটি মর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষিত যুবকদের জন্য উদ্যোক্তা তৈরি, কারিগরি প্রশিক্ষণ, আইটি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানো জরুরি। রাষ্ট্র যদি সঠিক পরিকল্পনা ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলে, তবে যুবকরাই বেকারত্ব দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে একজন যুবক চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরবে না; বরং সে নিজেই কর্মসংস্থানের স্রষ্টা হবে। ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার মাধ্যমে সেই বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
জনসভায় যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে নৈতিকতা, সততা ও দক্ষতায় নিজেদের প্রস্তুত করতে হবে। যুবসমাজ যদি সচেতনভাবে এগিয়ে আসে, তবে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভুলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনের ইউনিয়ন আমীর মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান,শহীদ আব্দুল কাদের এর সন্তান হাসান মওদুদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান,সাথিয়া উপজেলার সাবেক আমীর ড. ইদ্রিস আলম , ১১ দলীয় জোট নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ ও ইসলামী ছাত্রশিবিরের সাঁথিয়া উপজেলা সভাপতি মহেদী হাসান প্রমুখ।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক যুবক উপস্থিত ছিলেন।
বগুড়ায় সেনা অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগী গ্রেফতার
হ বগুড়া অফিস
বগুড়ার শাজাহানপুর থেকে বিদেশী পিস্তলসহ এক শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকাল ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ এবং লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর আভিযানিক দল বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন এলাকা হতে মো সাজ্জাদ হোসেন নামক একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানির তৈরি একটি ৯মিমি পিস্তল রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে সন্ত্রাসী সাজ্জাদকে সাথে নিয়ে আভিযানিক দল পিস্তল উদ্ধারে তার নিজ বাসায় গেলে সাজ্জাদের সহযোগী ও তার স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশে একটি নর্দমায় ফেলে দেয়।
পরবর্তীতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর-এর নেতৃত্বে আভিযানিক দল দক্ষতার সাথে সার্চ অপারেশন এর মাধ্যমে পিস্তলটি উদ্ধার করে। এছাড়াও, ঐ বাসা হতে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।