ফালাহ-ই-আম ট্রাস্টের কর্মকর্তা আকতার হোসেনের পিতা মো. আমিন উদ্দিন (৭৯) গত ১১ জানুয়ারি রোববার সন্ধ্যা ৫:৪৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ কন্যা এবং ১০ নাতি-নাতনি রেখে যান।

মরহুমের নামাযে জানাযা গত ১২ জানুয়ারি সোমবার সকাল ১০টায় পাবনার সাঁথিয়া উপজেলার চোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান, ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল পশ্চিম থানার আমীর ও ইবনে সিনা হাসপাতালের মগবাজার শাখার ম্যানেজার নূরুল ইসলাম আকন্দ ও সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, সাবেক থানা আমীর ও মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, ইমাম হোসাইন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ড. কামরুজ্জামান বকুল, পৌর আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর প্রমুখ। জানাযায় এলাকার দিনদার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। জানাযা নামাযে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মো. আকতার হোসেন। মরহুমকে বোয়ালমারী কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।