বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার কিশোরগঞ্জ শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে বিশিষ্ট ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাও আব্দুল বারী রিয়াদী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তৈবুজ্জামান, হয়বত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম, জেলা মসজিদ মিশনের সভাপতি মাও এস এম ইউসুফ,জেলা মাজলিসুল মোফাস্সিরিনের সভাপতি কারি মাওঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আমিনুল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, মাওঃ আক্তার হোসাইন, মাওঃ আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ শেরজান, হাফেজ জসিম উদ্দিন, মাও আব্দুর রাজ্জাক গাফুরী প্রমূখ। অনুষ্ঠানে কিশোরগঞ্জ শহরের গণ্যমান্য ওলামাগন উপস্থিত ছিলেন।