ইসলামী ছাত্রশিবির চকরিয়া পৌরসভাধীন মগবাজার শাখার সাবেক সভাপতি মালয়েশিয়া প্রবাসী নুরুল আমিনের পিতা মনোয়ার আলম (৬৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধি ক্যান্সারে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চকরিয়া পৌরশহরের জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড করাইয়াঘোনা হামিদ আলীপাড়া নিবাসী মনোয়ার আলম সংসার জীবনে ২ছেলে ও ৫ মেয়ে সন্তানের জনক।

পরিবারের বরাত দিয়ে মরহুমের ছেলে মালয়েশিয়া প্রবাসী সাবেক ছাত্রনেতা নুরুল আমিন জানান, আজ শুক্রবার (৩এপ্রিল) সকাল ১০টায় পশ্চিম করাইয়াইয়াঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে আমার পিতার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। সকলেই আমার মরহুম বাবার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এদিকে সাবেক শিবির নেতা নুরুল আমিনের পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর প্রার্থী ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হক। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।