ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে।

উল্লেখ্য, গায়ানা বর্তমানে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৫০ শতাংশ। গায়ানায় শ্রমবাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ এবং অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।