বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: গেল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক জামায়াত কর্মীর আলু ক্ষেত রাতে পানি দিয়ে নষ্ট করার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের পাশে দাঁড়ান স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামায়াতের দুই শতাধিক কর্মী নিজ হাতে ওই জমির আলু তুলে দিয়ে এক মানবিক নজির স্থাপন করেছেন। ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলমপাড়া এলাকায়। ভুক্তভোগী চাষির নাম মো: তারেক। তিনি এলাকার একজন জামায়াত কর্মী। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে তারেক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেন। সেই ঘটনায় স্থানীয় একটি মহল তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে গতকাল রাতে দূর্বৃত্তরা তার জমির আলু নষ্ট করতে পানি দেয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন জামায়াত নেতারা। সকাল থেকে জামায়াতের দুই শতাধিক কর্মী জমিতে কাজ শুরু করেন। এসময় উপস্থিত থেকে সরেজমিনে অংশ নেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। তার উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতের আমীর রবিউল ইসলাম ও সেক্রেটারি হামিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় পুরো জমির আলু তুলে দেন। ভুক্তভোগী তারেক জানান, “ সংসদ নির্বাচনে আমার ভোট দেওয়াকে কেন্দ্র করে আমার আলুক্ষেত নষ্টের চেষ্টা হয়। জামায়াতের নেতাকর্মীরা না এগিয়ে এলে আমার সর্বনাশ হয়ে যেত। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।” উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, “গত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কর্মীর ক্ষতি করার চেষ্টা হয়েছিল। জামায়াত সব সময় তার কর্মী ও মানুষের পাশে থাকে। দুর্বৃত্তদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে আমরা নিজ হাতে তার আলু তুলে দিয়েছি। রাজনীতি হোক বা যে কোনো কিছু, মানবতার জয় হবেই।
গ্রাম-গঞ্জ-শহর
পঞ্চগড়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামায়াত কর্মী পাশে দাঁড়ালেন নেতাকর্মীরা
গেল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক জামায়াত কর্মীর আলু ক্ষেত রাতে পানি দিয়ে নষ্ট করার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের পাশে দাঁড়ান স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।