ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ঢাকাস্থ বাসিন্দাদের নিয়ে গঠিত হয়েছে পাগলা থানা সমিতি। এই উপলক্ষ্যে রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার একটি ভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলা উদ্দিনকে আহ্বায়ক ও শাহিন আরা মমতাজক ও এডভোকেট খলিলুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং ড. মোহাম্মদ নাজমুল হুদাকে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত হন। ইফতার শেষে কেক কেটে সমিতির কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।