ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের রাজিয়া খাতুন (৪০) ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অভাবে দিন দিন তার প্রদীপ নিভে যাচ্ছে। অর্থের অভাবে রাজিয়া খাতুন চিকিৎসা করাতে পারছে না। গত ০২ বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করছেন ডা: লাকি বেগম। ৩ মাস পর পর তাকে থেরাপি দিতে হয়। বাড়ির জায়গাটুকু বিক্রি করে চিকিৎসা করছেন। বর্তমানে চিকিৎসা করাতে তার অর্থ শেষ হয়ে যাওয়ায় এখন বেকায়দায় পড়েছেন। রোজগারের কোন পথ নেই। অন্যের কাছে হাত পেতে সাহায্য নিয়ে থেরাপি দিচ্ছেন। গত ০২ বছরে চিকিৎসা করতে গিয়ে প্রায় ০৫-০৬ লক্ষ টাকা শেষে করেছেন। এখন আর কোন উপায় না থাকায় দেশের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন রাজিয়া খাতুন। চিকিৎসা করাতে না পারলে তার প্রদীপ হয়তো নিভে যাবে। তিনি বাঁচতে চান। ডা. লাকি বেগম এর সাথে কথা বললে তিনি জানান, জটিল রোগের চিকিৎসা না থাকায় তিন মাস পর পর থেরাপি দেওয়া হয়। এতে অনেক ব্যয় হয়। গরিব লোকের পক্ষে এ রোগের চিকিৎসা করা কঠিন। বর্তমান এই অবস্থার মধ্যে তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। থেরাপি দিয়ে যতদিন বেঁচে থাকতে পারে। স্বামী মোঃ আব্দুর রশিদ জানান যা কিছু ছিল বিক্রি করে আমার স্ত্রীর চিকিৎসা করছি। এখন আর সম্ভব হচ্ছে না। তাই আমার স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ: ০১৭৫০৫৪৮৮০৮।