কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া বিএনপির অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান। এ ছাড়া ছিলেন অধ্যক্ষ আবু নসর ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।