বরুড়া (কুমিল্লা) : পবিত্র মাহে রমযান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাব এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা হল রুমে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ইকবাল হোসেন (নোয়াখালী মেডিকেল কলেজ), সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাফিজ, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, কুমিল্লা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, বরুড়া জুয়েলার্স সমিতির সভাপতি ও আল মদিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।