মাগুরা সংবাদদাতা : মাগুরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে উন্নয়ন প্রকল্প সমুহের অগ্রগতি তরান্বিত করতে হবে। এখানে কোন দূর্নীতি থাকবেনা, দুর্নীতি উন্নয়নকে বাঁধাগ্রস্থ করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে করেন। সভায় প্রধান হিসেবে উপস্থিত থেকে মাগুরা ২ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এড, নিতাই রায় চৌধুরী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। এছাড়া মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ শামীম কবীরসহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ভুমিকা আরও জোরদার করা, উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে মাগুরার মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মাগুরা উন্নয়নে৷ সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে মাগুরা আইন শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী মহদয় সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।