শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকদাহ গ্রামের অহাব তোফাজেল হামিদুল ও জাকিরের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি ও বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে জাকিরের সমর্থক রকি শেখকে ধাওয়া দেয় হামিদুল তুফাজ্জেল অহাবসহ অনেক লোকজন। এর আগেও হামিদুল পিতা নায়েব এর ছেলে লোকজন নিয়ে মারামারি করছে গ্রামে। এই সব ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত শুর হয়।

অভিযোগ রয়েছে, রাত ৮টার দিকে অহাবের সমর্থকেরা জাকিরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় বাধা দিতে গেলে জাকিরের সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) গুরুতর আহত হন। তারা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ওমর আলী অভিযোগ করে বলেন, অহাব তুফাজেলের সমর্থকরা আশপাশের গ্রাম থেকে ২০০-৩০০ লোক জড়ো করে হামলা চালায়। পরবর্তীতে জাকিরের সমর্থকেরাও পাল্টা হামলা চালিয়ে অহাব তুফােেলর ম-লের পক্ষের অন্তত ৩টি বাড়িঘরে ভাঙচুর করে বলে জানা গেছে।

জাকিরের ম-লের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, হঠাৎ করেই জাকিরের লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এবং মোবাইল কোর্টে ১৫ দিনের কারা দন্ড প্রদান করা হয়।