ঢাকা ১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেছেন, আমাদের এই প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক চাহিদা মেটাতে -সমাজের সর্বোচ্চ " পরিশ্রান্ত শ্রমিকরা" দেশের অর্থনীতির মেরুদ-। তিনি বলেন, তাঁদের ঘাম ছাড়া উন্নয়ন অকল্পনীয়, তাই তাঁদের অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, ইসলামী সমাজ ব্যবস্থায় শ্রমিককে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়েছে। ন্যায্য মজুরি, সময়মতো পারিশ্রমিক প্রদান, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক আচরণÑএসবই ইসলামের সুস্পষ্ট নির্দেশনা। এসব নীতি বাস্তবায়িত হলে শ্রমিকের জীবনে স্থিতি আসবে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শোষণ ও বৈষম্য দূর হবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আদাবর থানার উদ্যোগে আয়োজিত , শ্রমিক সমাবেশে , শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর তুলে ধরে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য। ইসলামী মূল্যবোধ-ভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজই পারে শ্রমজীবী মানুষের প্রকৃত সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে।

আদাবর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান বলেন, কেবলমাত্র একটি ইসলামী সমাজ ও মানবিক রাষ্ট্র -ই ব্যবস্থাই পারে শ্রমিকদের ন্যায্য অধিকার সহ " ভাত-কাপড়- বাসস্থান ও চিকিৎসার" ব্যবস্থা করতে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী আদাবর থানা আমীর ও মহানগরী মজলিসে সূরা সদস্য মোঃ আল-আমিন সবুজ, গাজি মাহবুবুর রহমান (শ্রমিক কল্যাণ) মহানগর সহসভাপতি, আদাবর থানা নায়েবে আমীর হাসান আব্দুল্লাহ সাকিব, আ ন ম হাসান নোমান, সাইদুর রহমান, জনাব মোসতাক আহমাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।