লালপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলার ১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আদনান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় গত ৬ মার্চ বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা ও সহকারী সেক্রেটারি হাফেজ মো. আফজাল হোসেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মাহে রমযান হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত এবং মানবসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। রমযানের শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, রমযান আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।
ঝিনাইদহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের রুমি কনভেনশন সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু তালিব।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাহে রমযান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা মানুষকে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ভবিষ্যতেও দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ গঠনে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পঞ্চগড় : পঞ্চগড়ে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ মার্চ বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মফিজউদ্দীন, জেলা আই টি ও মিডিয়া সম্পাদক শাহীদ আল ইসলাম ও পঞ্চগড় শহর আমীর মাওলানা মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। এসময় জামায়াতের নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ব্যুরো : রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামী। গত বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার একটি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হক্কানী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনু মিয়া, খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের ওলামা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম দক্ষিণ জেলা) মাওলানা ফয়জুল আজিম, জাতীয় নাগরিক পার্টির কর্ণফুলী উপজেলা যুগ্ম সমন্বয়ক ইমরান হোসেন তারা, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল আমিন মিন্টু, কর্ণফুলী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি মুহাম্মদ আয়াজ এবং দৈনিক পূর্বকোণের মোরশেদ নয়ন।
এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কর্ণফুলী উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াজেদ রিসাদ, মাহবুব আলী, অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, ইলিয়াস মেম্বার, আব্দুর রহমান, শরীফ সুমন, ডা. ইলিয়াসসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের নিয়ে গণইফতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহষ্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে শিক্ষার্থীদের মেডিকেল শাখা শিবিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সাকিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.কাজী আরিফ আহম্মদে, ডা. গাজী নাসিরউদ্দীন. ডা.ফরহাদ জামিল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি, শহর সভাপতি মেহেদী হোসেন, জেলা সভাপতি জোবায়ের হোসেন প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরা শহর শিবিরের একটি শাখা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ শাখা। পবিত্র রমযান উপলক্ষে এই প্রথম বারেরমত গণইফতার আয়োজন করে সংগঠনটি।
প্রধান অতিথি এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, রমযান কেবল উপবাস নয়, বরং তাকওয়া (আল্লাহভীতি) অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ। তিনি বলেন পবিত্র মাস সমাজের সব ধরনের অন্যায় ও জুলুম থেকে মুক্ত থাকার অনুপ্রেরণা যোগায়। আসুন আমরা রমযান থেকে শিক্ষা নিয়ে বাকি মাসগুলো অতিবাহিত করি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, জাতীয় রাজনীতি যাইহোক ক্যাম্পাসগুলোতে আমরা কেনো বিভাজনের রাজনীতি করব না, আমরা সবাই মিলেমিশে রমযানের তাকওয়ায় বলিয়ান হয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলবো।
দেবহাটা (সাতক্ষীরা) : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আল্লাহর সবচেয়ে নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো কুরআনুল কারিম। এই রমযানেই আল্লাহ মালিক মহাগ্রন্থ কুরআনুল কারিম নাযিল করেছিলেন। কোন কাজ করা যাবে, কোনটা করা যাবেনা সেটা নির্ধারন করে দিয়েছে আল কুরআন। হালাল আর হারামের পার্থক্য করে দিয়েছে আল কুরআন। রাষ্ট্রীয়ভাবে কুরআনুল কারিমকে মর্যাদাবান না করা গেলে আসল সম্মান ও মর্যাদা প্রদান সম্ভব নয়। তাই সকলকে রমযানের মর্যাদা বজায় রেখে আমাদের জীবন গঠন করতে হবে বলে আব্দুল খালেক বলেন। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন। সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ.এম ইমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আবু সাঈদ গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সলঙ্গা (সিরাজগঞ্জ) : সর্বসাধারণ ও বিশিষ্টজনদের নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ মার্চ বিকেল ৩নং ধুবিল ইউপি ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল বারিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং ধুবিল ইউনিয়নের সভাপতি ড.জহুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ্ব সোলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণমান্যব্যক্তিবর্গ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে রমযানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৪ মার্চ বুধবার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উক্ত মাহফিলে জামায়াতের উপজেলা আমির মাওলানা আঃ মালেক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আঃ রহমানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ২৫ কুড়িগ্রাম -১ আসনের এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আঃ হামিদ ও শাহ্জালাল সবুজ এবং জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা,মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন রমযান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এমাসেই পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছে, যা মানব জাতির জন্য হেদায়েত ও সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের দিক নির্দেশনা। তারা সমাজে ন্যায় নীতি ভ্রাতৃত্ববোধ জোরদার ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ ও জাতির এবং মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর দারুলউলুম মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর মধুপুর ও ধনবাড়ির নেতা ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফি।
মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোন্তাজ আলী, বোরহানুল ইসলাম, রিদুয়ানুল্লাহ খান, এবি এম সিদ্দিকুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোবারক হোসেন।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জামায়াত ইসলামীর অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় রমযানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের শিল্প, কৃষি ও অবকাঠামো খাত এগিয়ে যাচ্ছে। তাই শ্রমজীবী মানুষদের উন্নয়নের মূলধারার বাইরে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়।
তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতকানিয়া শাখার সভাপতি মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এবং সেক্রেটারি জসীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুর হোসেন, সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর ডা. নুরুল হক, বর্তমান আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি তারেক হোছাইন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনাকানিয়া জামায়াতের আমীর শাহাদাত হোসেন চৌধুরী, মাস্টার এনামুল হক, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক ফরিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম এবং শ্রমিক নেতা মোহাম্মদ ওসমান গনি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থাকে গতিশীল রাখতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং তাদের সামাজিক নিরাপত্তা জোরদার করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকল মহলকে একযোগে কাজ করতে হবে। একইসঙ্গে শ্রমিকদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রেখে দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান বক্তারা।
নারায়ণগঞ্জ : নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার। তিনি মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, কিন্তু সেই শিক্ষার সঙ্গে নৈতিকতা ও দ্বীনি মূল্যবোধ যুক্ত না থাকলে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না।
৫ই মার্চ বৃহস্পতিবার নাসিক ৯ নং ওয়ার্ড ঝালকুড়িতে অবস্থিত তাজকিয়াতুল মিল্লাত হিফজ মাদ্রাসায় আয়োজিত সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো নৈতিক শিক্ষার অভাব। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের শিক্ষা দিতে হবে। এতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
মীরসরাই : বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ উপজেলা অডিটরিয়ামে মীরসরাই আমীর মোঃ নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মোঃ আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১ মীরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাইফুর রহমান, অধ্যাপক বোরহানউদ্দিন। চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি মোঃ রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জনাব জাফর উল্লাহ, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মোঃ নুরুল হুদা হামিদী, মীরসরাই উপজেলা খেলাফত মজলিসের সভাপতি রেজাউল হক, এনসিপি মীরসরাই উপজেলার সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন প্রধান অতিথি বলেন রমযান আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাস, তা কাজে লাগিয়ে আমাদের কে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধান বক্তা জনাব এমপি মহোদয় বলেন সবাইকে সাথে নিয়ে মীরসরাই উপজেলা কে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে ইনশাআল্লাহ।
গৌরনদী (বরিশাল) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বৃহস্পতিবার গৌরনদীতে কর্তব্যরত সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল গৌরনদী বাস স্ট্যান্ড চড়ই ভাতী রেস্টুরেন্টে উপজেলা জামায়াতের সেক্রেটারি, মোহাম্মদ বায়েজিদ শরীফের সঞ্চালনায়, অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল আমিন এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খসরু, এ সময় রমযানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সরকারিক গৌরনদী কলেজের সাবেক প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার, গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপি’র সদস্য সচিব, জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাব, সভাপতি জহিরুল ইসলাম জহির, অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বরিশাল জেলা জামায়াতের ওলামা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্বেগে ১৫ রমযান বৃহস্পতিবার ডি ডিএফ স্কুল এন্ড কলেজ মাঠে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়েজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার আমির দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ নাজমুল হক সাঈদী সাবেক জেলা আমির, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আঃ সাত্তার আমির জামালপুর জেলা শাখা, মাওলানা আশেক মাহমুদ শান্ত কর্মপরিষদ সদস্যা জামালপুর জেলা শাখা এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান (সাজু) ও ইসলামি আন্দলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি আরিফ খাঁন রাসেল প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মাওলানা আলহাজ্ব ইসমাইল হোসেন এসিস্ট্যান্ট সেক্রেটারি দেওয়াগঞ্জ উপজেলা জামায়াত। উক্ত ইফতার মাহফিলে বক্তারা রমযানের শিক্ষা ও তাৎপর্যমূলক আলোচনা হয়। পরিশেষ উপস্থিত রোজাদারদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্য সমাপ্ত করেন।
তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাস উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৫ মার্চ বিকেলে বাতাকান্দি বাজারস্থ আইএবি কার্যালয়ে আয়োজিত থানা সম্মেলন ও ইফতার মাহফিলে এই কমিটি ঘোষণা করা হয়।
“কুরআন-সুন্নাহনির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২০২৬ সেশনের জন্য তিতাস উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির প্রধান তিন দায়িত্বশীল হলেন সভাপতি: হাফেজ মো. ইয়াসিন আহমাদ, সহ-সভাপতি: মো. শামীম আহমেদ, সাধারণ সম্পাদক: মো. আবু ইউসুফ সরকার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম নবগঠিত কমিটিকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে বলেন, “মুক্তির মূলমন্ত্র হলো ইসলামী শাসনতন্ত্র।