মো. আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতা : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে ৮৮ লাখ ৮ হাজার ৫শত টাকার মাদক আটক করেন। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলাদেশি মদ তৈরির ট্যাবলেট উদ্ধার করেন। গত মঙ্গলবার আনুমানিক বিলেক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন, সহকারী কমিশনার (ভূমি), বিরামপুর এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ক্যাম্প হতে ০২ কি. মি. দক্ষিণ-পূর্ব দিকে পালপাড়া নামক এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে গুরু হালচা, নিরু হালচা এবং হিরু হালচা, পিতা-অজিত হালচা, গ্রাম-পালপাড়া, ডাকঘর ও থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর এর বসতবাড়ী তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৫৭,৫০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৮,৬২,৫০০ (আট লাখ বাষট্টি হাজার পাঁচশত) টাকা।