রংপুর নগরীর গুপ্তপাড়ায় সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে, গার্ল ইন গাইডের কুচকাওয়াজ এবং ফিতা কেটে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার সুচনা করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছাম্মৎ রোকসানা বেগম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষন কর্মকর্তা টুলটুলি রানী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ রাজিয়া ইসলাম, শারীরিক শিক্ষক বেবী নাজনীন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে বিদ্যালয়ের চারশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।