চাঁপাইনবাবগঞ্জের

শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন সেলটার ফর সাস্টিনেবল হিউম্যানিটি লাইফহুড ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় যাকাতের অর্থ দিয়ে তিনটি অসহায় পরিবারের জন্য ক্ষুদ্র দোকান স্থাপন, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান এবং কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসার প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করে দেওয়া হয়েছে।

উপজেলার ভোলামারি, চাঁদপুর, হাজার বিঘি এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।