কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা পক্ষে দিনভর ভোট চাইলেন আলেমরা। শনিবার কুষ্টিয়া শহরের মধ্যে এ ভোট প্রার্থনা করলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ও উলামা বিভাগের নেতাকর্মীরা।

আলেম উলামারা শহরের মধ্যে জনসংযোগ করে এ ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার বিশিষ্ট আলেমেদ্বীন মাজালিসুল মুফাসসীরিন এর খুলনা বিভাগীয় সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, কুষ্টিয়া জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত, উলামা৷ বিভাগের নেতা মাওলানা আব্দুল আলিম, মাওলানা আল আমীন হুসাইন বিন ফারুকী, মাওলানা আসলাম হুসাইন নূরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, হাফেজ ওয়াহিদুজ্জামান বাবুসহ প্রমুখ আলেম উলামা।

উলামারা কুষ্টিয়া পৌরসভার ব্যবসায়ীদের মাঝে মুফতী আমির হামজার দাঁড়িপাল্লা ⚖️ প্রতীকের ভোট ক্যাম্পিন এবং গণভোটে " হ্যা " এর পক্ষে ক্যাম্পিন করেন। এছাড়াও হক্কানী দরবারের উলামারা গ্রুপ ভিত্তিক নির্বাচনী কাজ করেন।