জয়পুরহাট সংবাদদাতা: নিজ হাতে রাস্তা পরিষ্কার করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর এমপি ফজলুর রহমান সাঈদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় অনুষ্ঠিত এই পরিচ্ছন্নতা কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সরাসরি ঝাড়ু হাতে নিয়ে রাস্তায় নেমে কাজ করায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব পড়েছে। জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ এদিন কর্মসূচির সূচনা করেন ভোরের আলো ফোটার আগেই। সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা পরিষ্কার করে তিনি দেখান, পরিচ্ছন্নতার কাজ শুধু সরকারি কর্মচারী বা সিটি করপোরেশনের দায়িত্ব নয়; বরং এটি নাগরিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তার এ ধরনের কাজ স্থানীয়দের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।