ধুনট, বগুড়া সংবাদদাতা: বগুড়ার ধুনটে আব্দুল আলীম (৪৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহনন করেছেন বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল আলীম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীম পারিবারিক ও সাংসারিক ভাবে আর্থিক সংকটে ছিলেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণের পরে তিনি আর্থিক সংকট থেকে মুক্ত হতে পারেনি। ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে সবার অজান্তে বিষাক্ত কীটনাশক পান করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লেঅকজন বুঝতে তাকে পেরে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলীমের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার বগুড়া জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বগুড়া নেওয়ার পথে মৃত্যুবরণ করে কাঠমিস্ত্রী আব্দুল আলীম।

ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা ও নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।