মাগুরা সংবাদদাতা : মাগুরায় রমযান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্ক ফোর্স কমিটির বিশেষ সভা ২২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল আলম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বনিক সমিতির হুমায়ুন কবীর রাজা, মাগুরা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান, জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, মাগুরা কাচা বাজার সমিতির সভাপতি, কৃষি বিপন্ন কর্মকর্তা, সহকারি পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সজল আহম্মেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় রমযানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কারসজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
মাগুরায় বাজারমূল্য নিয়ন্ত্রণে সভা
মাগুরায় রমযান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্ক ফোর্স কমিটির বিশেষ সভা