রংপুর জেলার কাউনিয়া উপজেলায় শহীদবাগ ইউনিয়ন জামায়াতের অন্তর্গত ৬ নং ওয়ার্ড যুব বিভাগ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে প্রাণনাথ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
শহীদবাগ ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি এস এ এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকার।
সাবেক ছাত্রনেতা ও আলোর বাহন- এর প্রতিষ্ঠাতা শহীদার রহমান শহীদের সার্বিক তত্বাবধানে খেলা উদ্বোধন করেন জামায়াত নেতা এ্যাড: বাবর আলী। খেলায় পৃষ্টপোষকতা করেন তরুণ উদোক্তা ও কাউনিয়া সোসাইটির সভাপতি ইঞ্জি. মোঃ খোরশেদ আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাণনাথ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড: ফজলুর রহমান ফারুক, যুববিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ, শহীদবাগ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা রমজান আলী, তারবিয়াত সেক্রেটারী মাওলানা আব্দুল আখের, ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি মাওলানা সাইদুর রহমান সাঈদ, ৬ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম মাস্টার, সেক্রেটারী ওয়াহেদ আলী প্রমূখ।
খেলায় হাজির বাজার একাদশ ৪-১ গোলে অবহেলিত একাদশকে পরাজিত করে। খেলা শেষে উভয় দলকে পুরস্কার হিসেবে ছাগল ও খেলোয়ারদের মেডেল পড়িয়ে দেন উপস্থিত অতিথিবৃন্দ।