কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম হোসেন (২৩)নিহত হয়েছে। গতকাল (২৩ ফেব্রুয়ারি) সোমবার বেলা দেড়টায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুরগির খামারের দুর্গন্ধ কে কেন্দ্র করে ধারালো ছুরির আঘাত করলে বেড়বাড়ি গ্রামের ছলেমানের ছেলে ইব্রাহিম হোসেন (২৩) ঘটনাস্থলে নিহত হয়। নিহতের ভাই রুহুল আমিন (৩০) কে মারাত্মকভাবে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
এ এব্যাপারে থানা পুলিশ (১) মোঃ কামাল উদ্দিন (৬২ পিতা আবুবকর গাজী, মোছাঃ শাহানারা খাতুন (৫৫) স্বামী কামাল উদ্দিন, সাথী আক্তার (২৫) স্বামী আরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম আরিফ (২৮) পিতা কামাল উদ্দিন কে গ্রেফতার করেছে। কলারোয়া থানা ইনচার্জ এইস এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে মামলাটি প্রক্রিয়াধীন।