মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার আরও ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামে আরও এক আসামীকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করার তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে শুক্রবার দুপুরে এ মামলার ৫ আসামী গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামীর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।