স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ছাত্র-জনতার 'জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি' উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিকেল চৌরাস্তা- জয়দেবপুর সড়কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যেমন বিজয় ছিনিয়ে এনেছি, ২০২৪ সালে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধেও আমরা বিজয় অর্জন করেছি। এই বিজয় শুধু রাজনৈতিক নয়, এটি গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার বিজয়। আমাদের স্বাধীনতা ও অর্জিত বিজয়ের ওপর যেন আর কোনো অপশক্তি থাবা বসাতে না পারে, সে জন্য দেশের প্রত্যেক দেশপ্রেমিক নাগরিককে সজাগ থাকতে হবে।”

পরে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাচীরে গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিরণ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শামীম, যুবদল নেতা এরশাদ হোসেন সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, কৃষকদলের সভাপতি আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক আলফাজ দেওয়ান ও মো. শাহজালাল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, বিএনপি নেতা ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন, টঙ্গী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আরিফ, ছাত্রনেতা প্রীতম, ফজলে রাব্বী, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক সদস্য আরেফীন বুলবুল, পূর্ব থানা ছাত্রদলনেতা রিফাত রশীদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে আন্দোলনের ইতিহাস, রাজনৈতিক প্রতিরোধ, শহীদদের স্মৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা দেয়ালজুড়ে ফুটিয়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি শহরজুড়ে বিস্তৃত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।