ঝিনাইদহ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা আমীর ঝিনাইদহ-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর পৌর মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ জেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, ঝিনাইদহ জেলা ওলামা মশায়েখ এর সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, শিবিরের শহর সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।

ফেনী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে সাংবাদিক ও আগস্ট বিপ্লবের শহীদদের সম্মানে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ। এতে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম এবং এড. জামাল উদ্দিন। জেলা প্রচার সেক্রেটারি আনম আবদুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, একেএম আবদুর রহিম, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল ও আগস্ট বিপ্লবে ফেনীর প্রথম শহীদ ইসতিয়াক আহমদ শ্রাবনের পিতা নেছার উদ্দিন।

ডুমুরিয়া খুলনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আটলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে চুকনগর বালিকা বিদ্যালয় ময়দানে বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুন্সি মিজানুর রহমান। মাও. মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামি খুলনা জেলা অফিস সেক্রেটারি আশরাফুল আলম, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ, আটলিয়া ইউনিয়ন সহসভাপতি হাফেজ আবুবকর সিদ্দিক, সেক্রেটারি হাফেজ মঈন উদ্দীন, চুকনগর বাসস্ট্যান্ড মসজিদ খতিব মাওলানা ইউসুফ আজাদী, অধ্যক্ষ রুহুল আমীন, মাও বাহারুল ইসলাম, রবিউল ইসলাম বুলু, মাও আব্দুল জলিল, শিবির নেতা শামিদুল হাসান লিমন, ইমরান হুসাইন, তানবীর হাসান প্রমুখ। ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমীন, চুকনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হাফিজ মাহমুদ, চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো নুরুল ইসলাম, মডেল মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ জাকির হোসেন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির দীর্ঘ দিনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, শুফলাকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মনজুরুল ইসলাম, আটলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন মালী, অধ্যাপক রুমেল হোসেন চুকনগর বাজারের নির্বাচিত সহসভাপতি সার্জেন্ট অব রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ, আবদুল হালিম মাগুরাঘোনা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হালিম সেক্রেটারি মাওলানা মোতালেব হুসাইন, নায়েবে আমীর ডা. আ মান্নান, মাও নজরুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্রজনতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন।

লৌহজং (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কনকসার ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লৌহজং উপজেলার নাগেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী কনসার ইউনিয়ন শাখার সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ ২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক মুন্সীগঞ্জ জেলা আমীর অধ্যাপক এবিএম ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সাবেক সেক্রেটারি এ্যাডভোকেট ইসমাইল হোসেন, হাফেজ মুজিবুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাদুল্লাপুর

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি শাহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুক ওয়ারেছ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী ইউনিয়ন শাখা ১ নং পানিমাছকুটি ওয়ার্ডের উদ্যোগে মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ রোজ মঙ্গলবার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আসরের নামাযের পর উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি লিটন মিয়ার পরিচালনায় উক্ত মাহে রমযানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী, আব্দুল কাদের বিএসসি, মাস্টার বেলাল হোসেন, ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

সিংড়া (নাটোর)

মঙ্গলবার শহরের একটি মসজিদে পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান। দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলী আকবর। এসময় আরও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি শাহাদাত হোসেন নান্টু।

আশাশুনি

শুক্রবার বিকালে ইউনিয়নের আদালতপুর জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল হাই এর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য, আশাশুনি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা, ব্যবসায়ী সংগঠন আই বি ডব্লিউ এফ এর উপজেলা সভাপতি এ বি এম আলমগীর পিন্টু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সদর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মাও. জুবায়ের হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি আবুল কাশেম সানা, আব্দুল আজিজ, মিজানুর রহমান, ওয়ার্ড সভাপতি মেম্বর সিরাজুল ইসলাম, সাবেক মেম্বর রফিকুল ইসলাম, নুরুজ্জামান সরদার, সেক্রেটারি রুহুল আমিন মোড়ল, আবু তালেব, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, মোর্ত্তাজুল হক, আবুল হাসান প্রমুখ।

বরিশাল

শুক্রবার নগরীর আছমত আলী খান ইন্সটিটিউট (এ কে স্কুল) মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি ও মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন।

ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কোতয়ালী উত্তর থানা নায়েবে আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরান থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবীর। ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির লিংকু, বিশিষ্ট ব্যবসায়ী আদনান হোসেন, সাইদুর রহমান শাহীন, সিদ্দিকুর রহমান, মওলানা শাহাদাৎ হোসেন প্রমুখ, কোতয়ালী উত্তর থানা কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, আব্দুস সত্তার, মোকসেদুর রহমান প্রমুখ।

পঞ্চগড়

সুবিধাবঞ্চিত ও মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে শাখা-উপ শাখার মত পঞ্চগড়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের মরহুম আলহাজ্ব দারাজউদ্দিন আহাম্মেদ চৌধুরী হাফেজিয়া মাদরাসা লিল্লাহবোর্ডিং ও এতিম খানার অর্ধশত শিশুদের মাঝে পায়জামা-পাঞ্জাবী বিতরণ করা হয়। ঈদের জন্য নতুন পায়জামা-পাঞ্জাবী পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরাও।

মাদরাসা ও এতিমখানার সভাপতি মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, আইএফআইসি ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. তানভীর হায়দার ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সামাজিক দায়িত্ব হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে আইএফআইসি ব্যাংক।

শিশুদের মুখে হাসি ফোটাতে দেশব্যাপী সকল জেলাসমূহে পবিত্র রমযান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক।

কলারোয়া (সাতক্ষীরা)

উপজেলার বামনখালি হাইস্কুল মাঠে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলার ১২ নং যূগীখালী ইউনিয়ন আমীর মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, জেলা ইউনিট সদস্য মাওলানা ওমর আলী ও কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হামিদ, প্রভাষক হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, মাষ্টার শওকত আলী, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।

সরিষাবাড়ী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেএফসিএল শাখা’র উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলার যমুনা সার কারখানা স্কুল এ্যান্ড কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক জেলা সেক্রেটারি আকন্দ মোঃ সিকান্দার আলী’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেএফসিএল শাখার সভাপতি মোঃ একরামুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোঃ মোসলেহ উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ড. ছামিউল হক ফারুকী- উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ. সভাপতি, জেলা সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জামালপুর-৪ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এড. আব্দুল আওয়াল, জেলা সিনিয়র সহ. সেক্রেটারি নুরুল হক জামালী, সহঃ সেক্রেটারি এড. সুলতান মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এড. আছিমুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ আক্তারুজ্জমান সোহাগ, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন, বিএনপি নেতা গোলাম রব্বানী লিকু প্রমুখ।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৪ মার্চ) মুন্সীগঞ্জ পৌরসভার আফতাব উদ্দিন কমপ্লেক্স সিক্রেট টেষ্ট হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জেন্ট ডাক্তার সুজন শরীফ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি পীর সাহেব মুন্সিগঞ্জ মাওলানা মুফতি নূর হোসেন নূরানী বিশিষ্ট আইনজীবী মোঃ খোরশেদ আলম। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। প্রধান অতিথির বক্তব্য ডাক্তার সুজন শরীফ বলেন বর্তমান প্রেক্ষাপটে সকল ইসলাম পন্থীদের ঐক্য একান্ত জরুরি।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কে সকল সংগঠনের মধ্যে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, একটি সুখী সমৃদ্ধ কল্যাণময়, সমাজ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে। মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে মানবতার মুক্তি ও কল্যাণের জন্য। কুরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজালেই অপরাধ প্রবণতা কমে যাবে সমাজ ও রাষ্ট্রের শান্তি ফিরে আসবে।

শুক্রবার( ১৪ মার্চ ) রূপগঞ্জের খাদন এলাকায় স্থানীয় জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যতই শাস্তির বিধান করি না কেন, আন্দোলন-সংগ্রাম করি না কেন ইসলামি বিধান প্রতিষ্ঠিত না হলে অপরাধ নিয়ন্ত্রণ কোনোভাবে সম্ভব হবে না।

তারাবো পৌর যুব বিভাগের সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইন ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন মোল্লা, এডভোকেট আয়নাল, স্থানীয় বিএনপি নেতা মোস্তফা মনোয়ার ভূইয়া প্রমুখ।

নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল -২০২৫ অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কালাম আজাদ, প্রধান অতিথি আলহাজ্ব শামীম সাঈদী, বিশেষ অতিথি দরবার শরীফের ছোট পীর সাহেব শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মজলিসে শূরার সদস্য মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, স্বরূপকাঠি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নেছারাবাদ ফোরাম ঢাকা’র সেক্রেটারি ফেরদৌসুর রহমান রুমি, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মো. গোলাম আযম আছলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটার মাওলানা আব্দুর রশিদ।

হাটহাজারী চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এক ইফতার মাহফিল ও দারিদ্র্য বিমোচনে যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর অঞ্চলের সেক্রেটারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: নুরনবী, আদর্শ শিক্ষক পরিষদ চট্টগ্রাম উত্তর অঞ্চলের সভাপতি, এবং মাওলানা জামাল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর অঞ্চলের শুরা ও কর্মপরিষদ সদস্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার আমীর, অধ্যাপক মো: শোয়াইব চৌধুরী, নায়েবে আমীর, এবং অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা।

আর ও উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মো: আবুল বাশার ও দৈনিক সংগ্রাম হাটহাজারী প্রতিনিধি মো. একরামুল হক প্রমুখ।

ফুলবাড়ী, দিনাজপুর

ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির তিলবাড়ী গ্রামে বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানার আয়োজনে তার গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির তিলবাড়ী গ্রামে বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানার আয়োজনে তার গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে গ্রামের মুসল্লি ও বিভিন্ন এলাকা থেকে আগত সুধিজন, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে মহান সৃষ্টিকর্তার এর নিকট দোয়া করা হয়। এতে প্রায় ২ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পাবনায় আইবিডাব্লিউএফ যাকাত শীর্ষক সেমিনার

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, (আইবিডাব্লিউএফ) পাবনার উদ্যোগে রমযানে তাকওয়া এবং যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কাশমেরী ফুড গার্ডেনের মিলনায়তনে সংগঠনের পাবনা জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি নুর-এ- ইসলাম উজ্জলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পুরাতন বাঁশবাজার কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ, পাবনার খতিব মাওলানা ফারুক হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ, জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ, কবির আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সবার আগে প্রতিষ্ঠা করা দরকার।

প্রধান অতিথি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সততা, ন্যায়পরায়ণ, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ব্যবসা করলে মহান আল্লাহ তায়ালা আপনার ব্যবসায়ে বরকত দান করবেন।

নোয়াখালী

নোয়াখালী জেলার শহর মাইজদী নবাব কনভেনশন হলে নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার বিশিষ্ট শিল্পপতি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী প্রকৌশলী, চিকিৎসকসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। বিশেষ মেহমান ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক ও সহকারী সেক্রেটারি মাও দেলোয়ার হোসেন নোয়াখালী শহর আমির মাওলানা মোহাম্মদ ইউছুপ। ছাত্রশিবিরের নোয়াখালী শহরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিলন।

ফেনী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে সাংবাদিকক ও আগষ্ট বিপ্লবের শহীদদের সম্মানে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ। এতে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম এবং এড.জামাল উদ্দিন। জেলা প্রচার সেক্রেটারী আনম আবদুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, একেএম আবদুর রহিম, আগষ্ট বিপ্লবে ফেনীর প্রথম শহীদ ইসতিয়াক আহমদ শ্রাবনের পিতা নেছার উদ্দিন, ছাত্র শিবিরের শহর সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলাল।

দাউদকান্দি

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে “মাহে রমযানের তাৎপর্য ও সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিটেশ্বর এস আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহাম্মেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া (আলম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার গাজী মো. মোতাব্বির হোসেন, ইঞ্জিনিয়ার মো. বিল্লাল হোসেন, রাহাত বেপারী, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রাসেল আহাম্মেদ রাফি, রাজু প্রধান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মাহবুবুর রহমান, শরীফ ভূঁইয়া, আবু সাঈদ সরকার, দিপু প্রধান, রাশেদুল ইসলাম, রাহাত প্রধান, ওমর ফারুক প্রধান।

রাজারহাট (কুড়িগ্রাম)

১৪ মার্চ শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিনাই ইউনিয়ন শাখার উদ্যোগে পাঙ্গা হাট জামে মসজিদ প্রাঙ্গণে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা খন্দকার মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা আঃ রহিম প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার উদ্যোগে গত শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকার সময় হবিগঞ্জ রোডস্থ বাগান বাড়ি রেস্টুরেন্টে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সদর ইউনিয়ের জামায়াতে সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মহসিন আহমদ রাহীর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তবো রাখেন সৈয়দ তারেকুল হামিদ, জেলা জামায়াতের অফিস সম্পাদক। বিশেষ অতিথির বক্তবো রাখেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন উপজেলা জামায়াতের আমীর। এছাড়াও আরো বক্তবো রাখেন মোঃ আশরাফুল ইসলাম কামরুল, সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা, সাবেক উপজেলা জামায়াতের নায়বে আমীর মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাই গাতীতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গত ১৪ মার্চ ঐতিহ্যবাহী মালিঝিকান্দা উচ্চ বিদ্যায়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, মাষ্টার মোঃ সোহেল রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি শেরপুর-৩ আসনের জামায়াতে মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সদস্য আলহাজ মাওঃ মোঃ নুরুন্নবী, মাওঃ মোঃ আব্দুল হাকিম, উপজেলা আমীর মাওঃ মোঃ নুরুল ইসলাম, সেক্রেটারি মোঃ ফরহাদ হোসাইন, শিবিরের ঝিনাইগাতী উপজেলা সভাপতি মোঃ হামিদুল ইসলাম প্রমুখ।

চকরিয়া : চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সামাজিক সংগঠন মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এলাকার সকল কবরবাসীর ইছালে সওয়াব এবং প্রবাসী ভাইদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার (১৪ মার্চ) মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এম. তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান। এতে মাহে রমযানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা নূরী। বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন, বাঁশ সরবরাহ সমবায় সমিতির সভাপতি সেলিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগি মো. শওকত আলম ও মরহুম ইসহাক ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউল করিম। এসময় এলাকার মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্টজনসহ মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কবরবাসী ও প্রবাসী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাস্টারপাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আজম জিহাদী।

কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়ায় কয়লা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার বিকাল সাড়ে চারটায় উপজেলার আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতিয়ার মোড়ল।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তার বক্তব্যে তিনি বলেন , বিএনপি কোন চাঁদাবাজি টেন্ডারবাজি, দল নয় এবং কোন নৈরাজ্য সৃষ্টিকারীর বিএনপিতে কোন স্থান নাই। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিন্সপাল রইচ উদ্দীন, কয়লা ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ রকিব মোল্লা, হাজী কামরুল হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রশিদ, কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরশাফ আলি, তোফাজ্জেল হোসেন, (সেন্টু), গোলাম রসুল, মাষ্টার মনিরুজ্জামান, এম,এ হাকিম সবুজ। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।

তালা (সাতক্ষীরা)

তালা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৫ মার্চ শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাকাত ও ওশর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও সভাপতি মাও মফিদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তালা কলারোয়া সংসদীয় আসনের নোমিনি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েব আমীর ডাক্তার মাহমুদুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: আফতাব উদ্দিন। ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউপি সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, এড মশিয়ার রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা কবিরুল ইসলামসহ আরও অনেক উপজেলা ও জেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৈষম্যপূর্ণ অথনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে যাকাত ও ওশর ভিত্তিক অর্থব্যবস্থা চালু করলেই কেবল সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করা সম্ভব। বর্তমান অর্থব্যবস্থা ধনীকে আরও ধনী ও গরীবকে আরও গরীব করে দেয়।

মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলার বলীঘর ফোরকানিয়া দায়েমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সে শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আলহাজ¦ গোলাম কিবরিয়া সরকার। কবরবাসীদের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, বলিঘর হুজুরীশাহ্ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন।

সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউপি সদস্য আতাউর রহমান রিপন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সেনা কর্মকর্তা নাজমুল হাসান, সমাজ সেবক আবু নাসের দুলাল, সফিকুল ইসলাম ডিটু, নুরুল ইসলাম, ফজলুর রহমান বাবুল, এতিমখানার পরিচালক হাফেজ মোঃ মোস্তফা ও কমিটির সদস্য ওসমান গনি প্রমুখ।