পবিত্র রমযান উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমযান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পযন্ত যোহর নামাযের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাযের বিরতি থাকবে।