বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশকে চিরদিন স্বাধীন রাখতে চাই, কারো গোলামী করতে চাই না। ইসলাম প্রতিষ্ঠা হলে দেশে শান্তি চলে আসবে।তিনি বলেন জালেম পালিয়েছে, জুলুম পালায় নাই। আগামীতে জুলুম করতে পারে এমন দলকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না।

গতকাল শুক্রবার ( ৬জানুয়ারি ) বিকেলে সাথিয়া ফুটবল খেলার মাঠে
জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা-১ (সাঁথিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য, পদপ্রার্থী ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য মেজর (অব:) মঞ্জুর কাদের।

সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন,, খেলাফত মজলিসের জেলা সম্পাদক মাওলানা আলমাস, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুল বাসেত খান, মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ডা.নাঈমুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মসলেম উদ্দিন, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ কে এম রফিকুন্নবী, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের পাবনা জেলা সেক্রেটারি ডাক্তার আব্দুস সাত্তার, ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসেন, এনসিপির সমন্বয়ক রাসেল আহমেদ, সাঁথিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক বকুল হোসেন,এন সিপির মসলেম উদ্দিন, বেড়া উন্নয়ন পরিষদের সভাপতি ও আলহেরা স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল মকসুদ আলম চৌধুরী,
পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামাত সরকার গঠন করলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফেরত পাবে, কোম্পানির লভ্যাংশের শেয়ার পাবে।তিনি আরো বলেন মেয়েদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে কর্ম মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃত্তি হবে
।অধ্যাপক মুজিবুর রহমান বলেন কৃষকদের ন্যায্য মূল্যে সার বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে।

বিশেষ অতিথি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মেজর (অব:) মনজুর কাদের বলেন,আধিপত্যবাদের দালালদের কারণে দেশের উন্ন্যন হয়নি,আর বিএনপি অন্যর ঘারে সাওয়ার হয়ে ক্ষমতায় যেতে পছন্দ করে। সেই সুযোগ এবার আর হবে না।
তিনি আরো বলেন, দেশকে একটি সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে এবার দাঁড়িপাল্লার গণজোয়ার উঠেছে, দাড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। মেজর মঞ্জুর কাদের উদ্দেশ্য করে বলেন পাবনা- ১ আসনে ডঃ ব্যারিস্টার নাজিমুর রহমান মোমেনকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করতে হবে।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন,
সাথীবাসীর উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করব ইনশাল্লাহ।

পরে সাথীয়ার নাকডেমরা ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান হাফিজুর রহমান, ও ধোপাধহ ইউনিয়নের মেম্বার হেলাল উদ্দিন কয়েক হাজার নেতাকর্মী জামাতে যোগদান করেন।